সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারত মহাসাগরে কারো একক আধিপত্য চায় না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

ভারত মহাসাগরে কারো একক আধিপত্য চায় না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত মহাসাগরে কোনো দেশের একক আধিপত্য দেখতে চায় না বাংলাদেশ।
রোববার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পূর্বপ্রস্তুতি সম্পর্কে জানাতে এর আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ গ্রুপিং করলে সঙ্গে সঙ্গে বলি, আমরা মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক নিয়মভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চাই। আমরা কোনো দেশ বা দলের একতরফা আধিপত্য চাই না। এটি আমাদের নীতি।
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) তিন দিনব্যাপী সম্মেলন সোমবার ঢাকায় শুরু হচ্ছে। শুরুর দুইদিন ১৫ ও ১৬ নভেম্বর সিনিয়র অফিসিয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। পরে ১৭ নভেম্বর মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।
এবারের সম্মেলনে ১২ জন মন্ত্রীসহ ৮২ জন কর্মকর্তা সশরীরে উপস্থিত থাকবেন। যারা আসতে পারছেন না, তাদের ভার্চুয়ালি যোগদানের সুযোগ থাকবে। ২৩টি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।