সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শরণখোলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার | চ্যানেল খুলনা

শরণখোলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

বাগেরহাটের শরণখোলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ আনসার আলী আকন (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছে। ১২ নভেম্বর শুক্রবার উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ সুত্র জানায়, শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের প্রতিবন্ধী কন্যা (১৫) বাড়ির সামনে কাঁদামাটি নিয়ে খেলাধুলা করছিল ওই সময় আনসার আলী প্রতিবন্ধী কিশোরীকে খাবারের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী মুফতি আব্দুর রহমানের বাড়ির পার্শ্ববর্তী নারিকেল বাগানের মধ্যে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।

এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে লম্পট পালিয়ে যায়। পরে প্রতিবন্ধী কন্যার মা একই দিন রাতে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য রুহুল আমিন হাওলাদার জানান, ইতিপূর্বে আনসার আলীর বিরুদ্ধে এর আগেও এধরনের ধটনার অভিযোগ রয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০৩/০৯/০৪/খ ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।