সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাজবাঁধে রাবেয়া খাতুন জামে মসজিদের উদ্বোধন | চ্যানেল খুলনা

রাজবাঁধে রাবেয়া খাতুন জামে মসজিদের উদ্বোধন

খুলনার বটিয়াঘাটা উপজেলার রাজবাঁধ হরিনটানা থানাধীন এলাকায় রাবেয়া খাতুন জামে মসজিদের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) স্থানীয় পাঁচ শতাধিক মুসল্লী নিয়ে জুম্মার নামাজের মধ্য দিয়ে মসজিদটির যাত্রা শুরু হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। মসজিদের সভাপতি আব্দুল গফুর মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুঃ বিল্লাল হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সহ সম্পাদক এস নুর হাসান জনি, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল চ্যানেল খুলনা’র উপদেষ্টা শাহ মামুনুর রহমান তুহিন, সিএনই মো: হাসানুর রহমান তানজির, দৈনিক আমার সংবাদ পত্রিকার খুলনা প্রতিনিধি মো: বেল্লাল হোসেন সজল প্রমুখ।
টিনশেডের সেমি পাকা রাবেয়া খাতুন জামে মসজিদটি সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মোল্লার বাড়ির সামনে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।