সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বার্সার হেড কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জাভি | চ্যানেল খুলনা

বার্সার হেড কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জাভি

নানান বাধা ও প্রতিকূলতা পেরিয়ে অবশেষে বার্সালোনার হেড কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ক্লাবটি সাবেক অধিনায়ক ও কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। খেলোয়াড় হিসেবে বিদায় নেওয়ার প্রায় অর্ধযুগ পর এবার নতুন রূপে কোচ হয়ে কাতালুনিয়ায় ফিরনেল তিনি।
২০১৫ সালে বার্সার খেলোয়াড় হিসেবে ক্যাম্প ন্যু ছেড়ে কাতারের ক্লাব আল সাদে পাড়ি জমিয়েছিলেন জাভি। পরে সেই ক্লাবেই দায়িত্ব নেন হেড কোচের। এবার নিজের শৈশবের ক্লাবেও এলেন কোচের দায়িত্ব নিয়ে।

প্রায় দশ হাজার ভক্তের উপস্থিতিতে ক্যাম্প ন্যুয়ে আড়াই বছরের (২০২৪ পর্যন্ত) চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন জাভি। তাকে কোচ হিসেবে পাওয়ার জন্য আল-সাদকে ৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লোজ পরিশোধ করতে হয়েছে বার্সার।
আনুষ্ঠানিভাবে চুক্তি সাক্ষরের পর সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘আমি খুব উত্তেজিত। আমরা বিশ্বের সেরা ক্লাব এবং আমরা সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করবো। বার্সা হার কিংবা ড্র’তে সন্তুষ্ট হতে পারে না। আমাদের প্রতিটি ম্যাচ জিততে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘লিওনেল মেসি আমাকে শুভেচ্ছা জানিয়ে টেক্সট করেছিলেন। সে অবিশ্বাস্য। কিন্তু এখানে মেসি, ইতোও বা রোনালদিনহো নেই। আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। এমন খেলোয়াড়দের নিয়ে নয় যারা আর এখানে বার্সাতে নেই।’
বার্সেলোনার জার্সি গায়ে ১৭ বছরে ৭৬৭ ম্যাচ খেলেছেন জাভি। বার্সা ক্যারিয়ারে তিনি ২৫টি মেজর ট্রফি জিতেছেন। গত সপ্তাহে রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর জাভিকে নিয়োগ দেওয়া হয়েছে দলের কোচ হিসেবে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

সেনেগালের বিরুদ্ধে এবার ডোপিং টেস্ট এড়ানোর গুরুতর অভিযোগ

এফএ কাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি?

পাঁচ ম্যাচ আগেই ডাচ চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন

ফ্রান্সকে হ্যাঁ বলে দিয়েছেন জিদান

রিশাদদের হারের হ্যাটট্রিক, যে ব্যাখ্যা দিলেন অধিনায়ক রিজওয়ান

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।