সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীতে ওরাল ও ডেন্টাল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডাঃ ইয়াকুব আলীর মোল্লার উদ্যোগে ২০৩ তম ফ্রি-ডেণ্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বোয়ালিয়া মহিতুন্নেচ্ছা কওমী মহিলা মাদ্রাসা চত্বরে দিন ব্যাপী এ ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেন হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ ইয়াকুব আলী মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেন, সাধারণ সম্পাদক লিটন কাজী, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুস সালাম, ইউপি সদস্য মেহেদী হাসান সবুজ মুন্সী, দেবাশীষ রায়, ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা লতা কাজী প্রমুখ। এই ক্যাম্পে আরো চিকিৎসা সেবা প্রদান করেন ওরাল ও ডেন্টাল সার্জন ডাঃ আনোয়ার হোসেন পল্লব, ডাঃ সুপ্রিয়া দাস প্রিয়াংকা, ডাঃ রোমেল রায়হান । ডেন্টাল ক্যাম্পে এলাকার ৩ শতাধিক রোগী বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা গ্রহণ করেণ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।