সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় সাংবাদিক কৃষ্ণকে মারপিট করে টাকা ছিনতাই : প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ | চ্যানেল খুলনা

পাইকগাছায় সাংবাদিক কৃষ্ণকে মারপিট করে টাকা ছিনতাই : প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

খুলনার পাইকগাছায় সাংবাদিক কৃষ্ণ রায় (৩৬) কে মারপিট করে টাকা ও মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়ার অভিযোগে থানায় এজাহার দাখিল হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তেঁতুলতলার প্রবীর বিশ্বাসের দোকানের সামনে।

উপজেলার গংগারকোনা গ্রামের একান্ত রায়ের ছেলে সাংবাদিক কৃষ্ণ রায় শনিবার সকালে মোটর সাইকেল চালিয়ে পাইকগাছায় আসছিল। তেঁতুলতলার প্রবীর বিশ্বাসের দোকানে সামনে আসলে পুর্ব শত্রুতার জেরে তাকে আটকে রাখে। এসময় তাকে অতর্কিতভাবে মারপিট করে। ছিনিয়ে নেয় ৮০ হাজার টাকা ও মোটর সাইকেলর চাবি। উপস্থিত লোকেরা ঠেকিয়ে দিলেও টাকা ও মোটর সাইকেলের চাবি ফেরৎ না দেয়ায় কৃষ্ণ বাদী হয়ে বিপুল বিশ্বাসের নামে থানায় এজাহার দাখিল করেছে।
এ বিষয়ে ওসি জিয়াউর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এদিকে, পাইকগাছা প্রেসক্লাবের সহযোগী সদস্য কৃষ্ণ রায়ের উপর হামলা ও মোটর সাইকেলের চাবি ছিনতাইয়ের ঘটনায় দোষী ব্যক্তিকে গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবীতে পাইকগাছা প্রেসক্লাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর, এস,এম, বাবুল আক্তার, সেহেন্দু বিকাশ, নজরুল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, রবিউল ইসলাম, বি. সরকার, আলাউদ্দীন রাজা, এম.আর মন্টু, মোস্তফা কামাল জাহাঙ্গীর, এস.এম আলাউদ্দিন সোহাগ, আব্দুর রাজ্জাক বুলি, অমল কৃষ্ণ মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, ফসিয়ার রহমান, আবুল হাশেম, আসাদুল ইসলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান, ১০ দিনে গ্রেপ্তার ২৮৯

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় ৩০ কেজি ধানের শীষে সাজানো দুর্গাপ্রতিমা, মণ্ডপে ভিড়

খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।