সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরার মহম্মদপুরে বিহারীলাল শিকদার নৌকা বাইচ মেলায় লাখো মানুষের ঢল | চ্যানেল খুলনা

মাগুরার মহম্মদপুরে বিহারীলাল শিকদার নৌকা বাইচ মেলায় লাখো মানুষের ঢল

মাগুরা জেলার মহম্মদপুরের মধুমতি নদীতে ৮ ম বারের মত অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহি বিহারীলাল শিকদার নৌকা বাইচ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে লাখো দর্শনার্থীর উপস্থিতিতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়।

মাগুরা -০২ আসনের এমপি ড. শ্রী বীরেন শিকদার এর উদ্দ্যোগে মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৮ম বারের মত অনুষ্ঠিত হয়েছে এই নৌকা বাইচ প্রতিযোগিতা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২, প্রধান উদ্ভোদক ছিলেন ড. আশরাফুল আলম জেলা প্রশাসক মাগুরা, এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রামানন্দ পাল, জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম, মহম্মদপুর থানার ইনচার্জ নাসির উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় নৌকা বাইচ কে ঘিরে নদীর দুই পাশে বসেছে মেলা। বিভিন্ন রকম খাবার, প্রসাধনী, খোলনা, ও নাগোর দোলায় মাতিয়েছে দর্শনার্থীদের।

নৌকাবাইচ প্রতিযোগিতায় জেলা এবং জেলার বাইরের মোট ২৮ টি নৌকা অংশ নেয়।
এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে মাগুরার আকবর আলীর নৌকা, ২য় হয়েছে খুলনার দিঘলিয়ার খাজা সরদারের সোনার বাংলা নৌক, এবং ৩য় হয়েছে কাশিয়ানী গোপালগঞ্জের নৌকা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ড. শ্রী বীরেন শিকদার।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।