সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে নবনির্বাচিত চেয়ারম্যানগণের দ্বায়িত্বভার গ্রহন | চ্যানেল খুলনা

রামপালে নবনির্বাচিত চেয়ারম্যানগণের দ্বায়িত্বভার গ্রহন

রামপালে নবনির্বাচিত ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ বেলা ১১ টায় স্ব স্ব ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বভার গ্রহণ করেছেন। জানা গেছে, ইউপি নির্বাচনে ১০ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩ টি ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হয়েছেন। ৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন নতুন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকী ১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সরদার আ. হান্নান ডাবলু মৃত্যুবরণ করলে তার সহধর্মিণী সুলতানা পারভীন গত মঙ্গলবার নির্বাচিত হন। ১০ ইউনিয়ন পরিষদেই আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হন। নবনির্বাচিত চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি আমার নেত্রী মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী যিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি শেখ পরিবারের অহংকার শেখ হেলাল উদ্দিন এমপি ও শেখ সারহান নাসের তন্ময় এমপি এর প্রতি। আমি জনগণের সেবক। জনগণের প্রতি আমার দ্বায়বদ্ধতা রয়েছে। আমার অনুপ্রেরণা আমার মা। তিনি আমাকে দোয়া ও সাহস যুগিয়ে আমাকে এখানে এনেছেন। আজীবন ইউনিয়নবাসী ও সংগঠনের জন্য কাজ করবো। এ জন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।