সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছার হরিঢালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা | চ্যানেল খুলনা

পাইকগাছার হরিঢালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

আগামীকাল ২ নভেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্রসহ চলাচল ও অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট এলাকায় ভোট গ্রহণের পূর্বের সাত দিন, ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের পাঁচ দিনসহ মোট ১৩ দিন সকল বৈধ অস্ত্রের লাইসেন্সধারীগণ অস্ত্রসহ চলাচল বা অস্ত্র প্রদর্শন করতে পারবেন না।

নির্বাচন কাজে আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য ও বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

খুলনায় তীব্র গরমের শঙ্কা, শুরু হতে পারে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ

২৪ ঘণ্টায় খুলনায় আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০

রঙিন সাজে সেজেছে কুয়েট, বৈশাখ উদ্যাপনে বর্ণাঢ্য কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।