সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় | চ্যানেল খুলনা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (০১ নভেম্বর) সকাল ৯ টায় দেশের মধ্যে এবং এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সলসিয়াস রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরেরর এই জনপদে গত দু’দিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গত রবিবার (৩১ অক্টোবর) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি রেকর্ড করা হলেও সোমবার ২ পয়েন্ট কমে দেশের মধ্যে সর্বনিম্ন ১৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে দিনভর আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যার পর থেকে বইতে শুরু করে পাহাড়ি হিমেল হাওয়া। এতে করে বাড়তে থাকে শীতের অনূভূতি। অন্যদিকে রাত বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তবে সকালে সূর্য ওঠার সাথে সাথে কুয়াশা কমে যাচ্ছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রতিবারের ন্যায় উত্তরের এই জনপদে শীত অনেকটা আগে ভাগে আসে। গত অক্টোবর থেকে দিনের আবহাওয়া একটু গরম থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। তবে এদিকে অক্টোবরের শেষের দিন থেকে একটু বেশী শীত অনূভূত হচ্ছে এই জেলায়। অন্যদিকে আবহাওয়ার এই পরিবর্তনে স্থানীয়সহ শিশু ও বয়স্কদের শীতজনিত রোগে আক্রান্ত হতে দেখা গেছে।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।