সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডিসেম্বরের প্রথম সপ্তাহে চালু হবে বেনাপোল এক্সপ্রেস | চ্যানেল খুলনা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে চালু হবে বেনাপোল এক্সপ্রেস

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-বেনাপোল রুটের ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ নাগাদ ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার পথে ছুটে চলবে বলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার ঘোষণা দিয়েছেন।
ঢাকা-মাওয়া-ভাঙ্গা হয়ে মাগুরা রেলপথ ও ট্রেন চলাচলের কর্মকাণ্ড পরিদর্শনে শুক্রবার (২৯ অক্টোবর) যশোরে এসে এ ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে বেনাপোল এক্সপ্রেসের কয়েক মাসের অচলাবস্থার অবসান ঘটতে চলেছে।

রেলওয়ে মহাপরিচালককে পেয়ে ‘নাগরিক অধিকার আন্দোলনের’ নেতৃবৃন্দ বেনাপোল এক্সপ্রেস চলাচলের দাবি তুলে ধরেন। সমস্য ও সম্ভবনার বিষয়গুলো শুনে মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার উপস্থিত রেলওয়ের কর্মকর্তাদের কাছ থেকে এই ট্রেনটি বন্ধের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা জানেন। এরপর তিনি তাৎক্ষণিকভাবে ঢাকাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে এই ট্রেনের ইঞ্জিন ও বগি সম্পর্কে খোঁজ নিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ‘বেনাপোল এক্সপ্রেস’ ঢাকার পথে চলাচল শুরু করবে বলে ঘোষণা দেন।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, যশোরবাসীর দাবির প্রেক্ষিতে বেনাপোল এক্সপ্রেস ফের চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঢাকায় গিয়ে এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে আগামী ডিসেস্বর মাসের প্রথম সপ্তাহ নাগাদ ট্রেনটি চলাচল শুরু করবে।
যশোর বিমান বন্দরে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ কামরুল আহসান, ইঞ্জিনিয়ার (পশ্চিম) নুরুল ইসলাম সিরাজী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্যাক) আসাদুল হক ও বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডল, নাগরিক অধিকার আন্দোলন যশোর এর কোর কমিটির পক্ষে উপস্থিত ছিলেন মতিয়ার রহমান, মোবাশ্বের হোসেন বাবু, আহসানুল্লাহ ময়না, ডা. এস.এম. আব্দুল্লাহ, আবু মুসা মধু, তসলিমা লিপা, কামরুল ইসলাম, শেখ মাসুদুজ্জামান মিঠু।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

বিজ্ঞাপনের সোয়া ৮ কোটি টাকা লুট, ইকবাল-সালাম মুশের্দী সহ আসামি ১৫

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

হাদিকে হত্যাচেষ্টাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ যাচাই করা হচ্ছে: ভারত

একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।