সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে ভূয়া চাকুরি প্রদানকারী প্রতারক চক্রের সদস‍্য সোহেল র‍্যাবের হাতে আটক | চ্যানেল খুলনা

রামপালে ভূয়া চাকুরি প্রদানকারী প্রতারক চক্রের সদস‍্য সোহেল র‍্যাবের হাতে আটক

বাগেরহাটের রামপালে ভূয়া চাকূরি প্রদানকারী প্রতারক চক্রের এক সদস‍্যকে আটক করেছে র‍্যাব। শনিবার (৩০ অক্টোবর) অনুমানিক রাত ১১ টার সময় র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজার নিউ এ্যাপোলো ক্লিনিক (বর্তমানে জারা ক্লিনিক) উপস্থিত হয়ে ০৪ জন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে প্রতারক মোল্লা সোহেল রানা (৩৪) কে আটক করে র‌্যাব-৬। আটক সোহেল রানা রামপালের বাইনতলা ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের পুত্র। আসামী ও ভুক্তভোগীদের কাছথেকে জানা যায়, আসামী সোহেল রামপালের ০৩ নং বাইনতলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক। সেই সুবাদে সে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সহজ সরল চাকুরি প্রত্যাশি এলাকাবাসীকে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের চাকুরি দেওয়ার কথা বলে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এছাড়াও বাগেরহাট সদর হাসপাতালের মাস্টার রোলে চাকুরি দেওয়ার কথা বলে চার জন ভুক্তভোগীর নিকট হতে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়াও সে ফয়লা বাজারে একটি ব্যক্তিগত ক্লিনিক স্থাপন করে ক্লিনিকের রিসিপশনিষ্ট, নার্স, ডাক্তারসহ বিভিন্ন পদে চাকুরির কথা বলে বিশ জনের নিকট পরিবার পরিকল্পনার চাকুরির কথা বলে ০৮ জন, এনএসআই এর চাকুরির কথা বলে ০১ জন, পুলিশ কল্যান ট্রাস্ট এর সিকিউরিটি গার্ড ০৪ জন এর নিকট হতে বিভিন্ন অংকের অর্থ আত্নসাৎ করেছে।আসামী তার সহযোগীদের সহায়তায় নিজেই ভুয়া প্রবেশপত্র তৈরী করে এবং নিজেই ভুয়া পরীক্ষার পর্ষদ গঠন করে ভুয়া নিয়োগ পত্র প্রদান করে। এ সময় আসামীর নিকট হতে প্রায় ৫০/৬০ জন ভুক্ত ভোগীর চাকুরির নথিপত্র উদ্ধার করা হয়।
গ্রেফতাকৃত আসামীর বিরুদ্ধ রামপাল থানায় প্রতারনার মামলা রুজু পক্রিয়াধীন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।