সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে ৭টি ইউনিয়নের ১টি বাদে ৬টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১০টায় উপজেলার অপারাজিতা মিলনায়তনে তাঁদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। একই সাথে নবনির্বাচিত ৬ জন ইউপি চেয়ারম্যান ও সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা রিপন বালা।
যেসকল চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে তারা হলেন, ১ নং উদয়পুর ইউপি চেয়ারম্যান এস,কে হায়দার মামুন, ২ নং চুনখোলা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জনপাল, ৪ নং কুলিয়া ইউপি চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, ৫ নং গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, ৬ লং কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম ও ৭ নং আটজুড়ি ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ৩ নং গাংনী ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি শরীফ মাসুদুল করিম ও যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে ইউনিয়ন সদস্য ও মহিলা সদস্যদের সম্পৃক্ততা সবচেয়ে বেশি। সরকারের সব কর্মকাণ্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নবনির্বাচিত সদস্য ও মহিলা সদস্যদের দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, মোল্লাহাট উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নের ৭১ জন সদস্য এবং ১৮ জনমহিলা সদস্যরা শপথবাক্য পাঠ করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।