সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত | চ্যানেল খুলনা

মাগুরায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ইছাখাদা দরগাহ এলাকায় সড়ক দুঘর্টনায় কুন্তল বকসী (৩২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। সে শালিখা উপজেলার আড়পাড়া দূর্গাপুর গ্রামের বিষ্ণুপদ বকসীর ছেলে।

স্হানীয়রা জানায়, রবিবার সকালে ট্রান্সকম ইলেকট্রনিক্স কোম্পানীতে সেলস অফিসার হিসেবে কর্মরত কুন্তল বকসী ঝিনাইহের গাড়াগঞ্জ বোনের বাড়ি থেকে মাগুরায় ফিরছিলেন। পথে ইছাখাদা দরগাহ গেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ ঘটনার পর এলাকাবাসি তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মন্জুরুল আলম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘাতক পিকাপটিকে আটকের চেষ্টা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।