সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুর্গাপূজা: হিলি বন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ থাকবে | চ্যানেল খুলনা

দুর্গাপূজা: হিলি বন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ থাকবে

দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৬ দিন ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ভারতীয় হিলির সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন একটি চিঠির মাধ্যমে আমাদের এ বিষয়টি জানিয়েছেন। তারা জানান এই ৬ দিন ব্যবসায়ীদের কোনো প্রকার পণ্য এই বন্দরে আমদানি-রপ্তানি করবেন না।
হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অতিশ কুমার শ্যানাল জানান, পূজা উপলক্ষে ভারত থেকে ৬ দিন কোন প্রকার পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।