সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীর জন্মদিনে গণটিকার আয়োজন | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর জন্মদিনে গণটিকার আয়োজন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে দিনটিতে ফের গণ টিকাদান ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।

এর আগেও দেশে গণটিকা কার্যক্রমের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এবার সরকার প্রধানের জন্মদিনেই এই আয়োজন করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ১ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৫১১ ডোজ টিকা মজুত আছে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন। শনিবার দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৮০ হাজার ডোজ টিকা।

দেশে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে টিকাদানের সিংহভাগই চলছে সিনোফার্ম দিয়ে।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।