সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জিডিপিতে মৎস্যখাত বড় অবদান রাখছে : নারায়ণ চন্দ্র চন্দ | চ্যানেল খুলনা

জিডিপিতে মৎস্যখাত বড় অবদান রাখছে : নারায়ণ চন্দ্র চন্দ

ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা আজ (বুধবার) দুপুরে খুলনার গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ সভায় প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জিডিপিতে মৎস্যখাত বড় অবদান রাখছে। তিনি বলেন, বিশে^র মধ্যে বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম। দেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশেও রপ্তানি করেছে। দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিলো, চাষের মাধ্যমে মাছগুলো আবার ফিরিয়ে আনা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবু ছাইদ, সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিসারিজ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এসোসিয়েশনের সহসভাপতি এস হুমায়ুন কবির, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক লুকাস সরকার। খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এতে সভাপতিত্ব করেন।

এর আগে সংসদ সদস্য এই প্রকল্পের আওতায় খুলনার রূপসা উপজেলার ইউনিয়ন পর্যায়ে আরডি দলনেতাদের মাঝে প্যাকেজ ভিত্তিক প্রদর্শনীর উপকরণ বিতরণ করেন।

মতবিনিময় সভায় খুলনা জেলার নয়টি উপজেলার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, মৎস্যচাষি ও ক্ষেত্র সহকারীরা অংশ গ্রহণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।