সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার যোগীপোল ইউনিয়নে হাতপাখার প্রার্থীর গণসংযোগ | চ্যানেল খুলনা

খুলনার যোগীপোল ইউনিয়নে হাতপাখার প্রার্থীর গণসংযোগ

খুলনা দিঘলিয়ার উপজেলাধীন ৬নং যোগীপোল ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমনোনাই মনোনীত হাতপাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী মাওঃ আব্দুলাহ্ আল-মাসুম দলীয় নেতা-কর্মী ও জনসাধারণকে সাথে নিয়ে মতবিনিময়, গণংযোগ ও প্রচার প্রচারণা করে।
আজ মঙ্গলবার বিকাল চারটায় জাব্দীপুর ঈদগাহ্ মসজিদ থেকে ৬,৭ ও ৮নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করা হয়। মাওঃ আব্দুলাহ্ আল-মাসুমের পক্ষে ৬,৭ ও ৮নং যাব্দিপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা কমিটির নেতৃবৃন্দ ও সাধারন ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ-আল-মাসুম বলেন, চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ৬নং যোগীপোল ইউপি এলাকা একটি দূনিতিমুক্ত আধুনিক, মডেল, সমৃদ্ধ, ইউনিয়ন পরিষদ হিসাবে উপহার দিবেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানার সভাপতি মোঃ মাস্টার মঈনউদ্দিন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারী মাওঃ রাসেদুল ইসলাম, মোঃ বজলুর রহামান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ আবু ইসহাক, সহ-প্রচার মোঃ ইউনুস আলী, ইসলামী যুব আন্দোলন নেতা শেখ রমজান, থানা ছাত্র আন্দোলনের সভাপতি মুহা. রিয়াজ হাওলাদার, গোলাম মোস্তাফা প্রিন্স, হাসিবুর ইসলাম, জাহিদুল, আঃ মালেক, ইসলামসহ যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

রক্তস্মৃতির একুশে খুলনায় বিএনপির শ্রদ্ধার্ঘ্য অর্পণ

বাংলা ভাষা ও সংস্কৃতিকে সম্প্রসারণ ও সুরক্ষিত রাখতে সচেষ্ট হতে হবে: এমপি হেলাল

খুলনা প্রেসক্লাবের আয়োজনে মাতৃভাষা দিবস পালিত

মাদক, সন্ত্রাস, দূর্নীতি, চাঁদাবাজি, কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে: হেলাল

১৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে সফল করতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।