সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দ্রুত গতির মোটরসাইকেল কেড়ে নিল শিশু সুরাইয়ার প্রাণ | চ্যানেল খুলনা

দ্রুত গতির মোটরসাইকেল কেড়ে নিল শিশু সুরাইয়ার প্রাণ

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার শেখ হাসিনা সেতুর উপরে দ্রুত গতির মোটর সাইকেলের ধাক্কায় সুরাইয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই জন গুরুতর আহত হয়েছে। নিহত শিশু ফরিদপুর জেলার বোয়ালমারী থানার হাটখোলা গ্রামের গোলজার মিয়ার মেয়ে। আহতদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো: নাসির হোসেন জানান, নিহত শিশুটিকে তার পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এবং আহত দুই মোটরসাইকেল আরোহীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ঘাতক মোটরসাইকেলটি আটক করা হয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।