সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় ইউপি নির্বাচনে ভোটের লড়াইয়ে শুধু মেম্বার প্রার্থীরা | চ্যানেল খুলনা

মোংলায় ইউপি নির্বাচনে ভোটের লড়াইয়ে শুধু মেম্বার প্রার্থীরা

মোংলা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয়টি ইউনিয়নের সব কয়টিতেই আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সাথে বিদ্রোহী
হিসেবে প্রার্থী ছিলেন অনেক। কিন্ত গত মার্চে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ছয়টি ইউনিয়ন থেকে প্রতিদ্বন্ধী সেসব প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে একক প্রার্থী হিসেবে টিকে যান নৌকার প্রার্থীরা। ফলে বেসরকারি ভাবে বিনা প্রতিদ্বন্দিতায় এই ছয় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন। মোংলা উপজেলায় এই ঘটনা প্রথম ঘটলো। ফলে একই সাথে ছয়টি ইউনিয়নে এখন নির্বাচন হবে শুধু সাধারণ ও সংরক্ষিত মেম্বার (সদস্যদের) মধ্যে।

মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত উদয় শংকর, সোনাইলতলায় নাজরিনা বেগম, চাঁদপাইতে মোল্লা তারিকুল ইসলাম, মিঠাখালীতে উৎপল কুমার মন্ডল, সুন্দরবনে একরাম ইজারাদার ও চিলা ইউনিয়নে গাজী আকবর হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

বিএনপি অংশ না নেওয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ছয়টি ইউনিয়নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল। কিন্তু বিদ্রোহীরা প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাড়ান। কিন্ত করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় নির্বাচন কমিশন ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত ঘোষণা করে। চলতি সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশন পুরোনো তফসিলে নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করে ২০ সেপ্টেম্বর। যেহেতু চেয়ারম্যানরা বেসরকারি ভাবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত তাই এখন নির্বাচন হবে সাধারণ ও সংরক্ষিত সদস্যদের মধ্যে।

আব্দুল্লাহ আল মামুন জানান, বুড়িরডাঙ্গা ইউনিয়নে সাধারণ সদস্য পদের একজন প্রত্যাহার করেছেন। এ পদে এখন নির্বাচন হবে ৩৭ জনের মধ্যে। আর সংরক্ষিত আসনে কেউ প্রত্যাহার না করায় ১০ জনই আছেন।

সোইনাইলতলা ইউনিয়নে একজন সাধারণ সদস্য পদ থেকে প্রত্যাহার করায় ২৮ জন ও সংরক্ষিত আসনে কেউ প্রত্যাহার না করায় ১১ জন নির্বাচন করছেন।

মিঠাখালী ইউনিয়নে দুইজন সাধারণ সদস্য প্রত্যাহার করায় ৩৪ জন ও সংরক্ষিত আসনে কেউ প্রত্যাহার না করায় নির্বাচন করছেন ১১ জন।

চাঁদপাই ইউনিয়নেও দুইজন সাধারণ সদস্য প্রত্যাহার করায় ৩৬ জন ও সংরক্ষিত আসনে কেউ প্রত্যাহার না করায় ১৩ নির্বাচন করছেন।

সুন্দরবন ইউনিয়নে নয়জন সাধারণ সদস্য প্রত্যাহার করায় ৩১ জন এবং সংরক্ষিত আসনে প্রত্যাহার না করায় ১২ জনই নির্বাচন করছেন এখানে।

চিলা ইউনিয়নে একজন সাধারণ সদস্য প্রত্যাহার এবং করোনায় একজন মারা যাওয়ায় ৪১ জন ও সংরক্ষিত আসনে দুইজন প্রত্যাহার করায় ১৬ জন প্রার্থী আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচনে অংশগ্রহণ করবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন শান্তিপূর্ন ও প্রতিদ্বন্দিতামুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ ছয়টি ইউনিয়নে নারী পুরুষ মিলে মোট ভোটার রয়েছেন ৭৯ হাজার ৫৪০ জন।’

বুড়িডাঙ্গা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান উদয় শংকর বলেন, ‘মোংলা উপজেলায় আগে কখনো এরকম নির্বাচন হয়নি। আমরা চেয়ারম্যানরা সবাই খুশী। তারপরও ছয় ইউনিয়নে সদস্য ও সংরক্ষিত সদস্যদের মধ্যে উৎসবমুখর ও প্রতিদ্বন্দিতামূলক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ ভোটাররাও ভোট দেয়ার ব্যাপারে খুবই আগ্রহী।’

চাঁদপাই ই্উনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী শফিকুল ইসলাম ও মিঠাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী লিটন গাজী বলেন, ‘এপ্রিলে ভোট গ্রহণ স্থগিত হয়ে গেলে আমরা প্রার্থীরা ও ভোটাররা আশাহত হয়ে পড়ি। নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে ভোটাররা আবার ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচনের ব্যাপারে খুবই আগ্রহী হয়ে উঠেছেন। আমরাও ভোটের জন্যে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি।’

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।