সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জের জিউধরায় নৌকার পথসভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জের জিউধরায় নৌকার পথসভা অনুষ্ঠিত

প্রথম ধাপে ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনকে ঘিরে বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়নে নৌকা প্রতিকের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পাথুরিয়া কালিবাড়ি বাজারে নির্বাচনী গনসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা।
৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মান্নান হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, ইউপি সদস্য সাইদুল ইসলাম, শিমুল কান্তি মিস্ত্রী, আওয়ামী লীগ নেতা চিত্ত রঞ্জন সুতার, সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, বাচ্চু খান, মাষ্টার সঞ্চয় কুমার, খোকন খান, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা প্রতিকের বিকল্প নেই। দলের নির্দেশনা উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহনকারি আওয়ামী লীগের কর্মী হতে পারেনা। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর নৌকা প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করার আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।