সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে আড়াই মাস ধরে ভারসাম্যহীন যুবক নিরুদ্দেশ | চ্যানেল খুলনা

চিতলমারীতে আড়াই মাস ধরে ভারসাম্যহীন যুবক নিরুদ্দেশ

চিতলমারী প্রতিনিধি :: বাগেরহাটের চিতলমারীর হিজলা ইউনিয়নের বেতিবুনিয়া এলাকার ইউসুব শিকদার (৪৫) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক আড়াই মাস ধরে নিরুদ্দেশ রয়েছেন। পরিবারের লোকজন অনেক খোঁজা-খুঁজি করার পরও তার কোন সন্ধান পায়নি।

ইউসুব শিকদারের স্ত্রী কোমেলা বেগম জানান, তার স্বামী কিছুটা মানসিক ভারসাম্যহীন। ইতোপূর্বে সে একাধিকবার কাউকে কিছু না বলে বিভিন্ন এলাকায় চলে গেলেও কয়েকদিন পরে বাড়িতে ফেরত আসে। কিন্তু সর্বশেষ সে গত ১৫ জুন বাড়ি থেকে চিতলমারী বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি। এরপর থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। কেউ ইউসুবের কোন সন্ধান পেলে ( ০১৯০৩-৫৪৭০১৮) নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন।

এ ব্যাপারে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাদশা শেখ জানান, ইতোপূর্বেও মানসিক ভাবে ভারসাম্যহীন ইউসুব একাধিক বার বাড়ি থেকে চলে গিয়ে আবার ফিরে এসেছে। সর্বশেষ ফিরে এসেছে কিনা আমার জানা নাই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।