সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাধ্যতামূলক অবসরে সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক | চ্যানেল খুলনা

বাধ্যতামূলক অবসরে সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র অতিরিক্ত উপ–পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুকসহ দুজনকে ‘জনস্বার্থে’ সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

চিত্রনায়িকা পরীমণি, মৌ ও পিয়াসার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধান করছিলেন শেখ ওমর ফারুক। তিনি সিআইডির ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে ছিলেন।
শেখ ওমর ফারুক ছাড়াও খাগড়াছড়ির মহালছড়িতে এপিবিএন-৬ এর অধিনায়ক মো. আবদুর রহিমকে আজ অবসরে পাঠানো হয়।
দুই কর্মকর্তার চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৫৪ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে তাদের কী কারণে অবসর দেওয়া হয়েছে তা প্রজ্ঞাপনে জানানো হয়নি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই দুই কর্মকর্তা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন। জারির তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।