সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ার মৎস্য দপ্তরের উদ্যোগে প্রান্তিক চাষিদের মাঝে মাছের খাদ্য বিতরন | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার মৎস্য দপ্তরের উদ্যোগে প্রান্তিক চাষিদের মাঝে মাছের খাদ্য বিতরন

ডুমুরিয়া প্রতিনিধি :: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার ২১ জন প্রান্তিক চাষিকে ১৬৮০ কেজি মাছ ও চিংড়ির ফিড প্রদান করা হয়। মাছের খাদ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক। এ সময় উত্তরণ সফল প্রকল্পের মাধ্যমে চাষিদের মাঝে গেঞ্জি ও মাস্ক বিতরন করা হয়। খাদ্য বিতরণের পূর্বে চাষিদের খাদ্য প্রয়োগের কৌশল, প্রয়োগমাত্রা, ও পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি এস এম সাদ্দাম হোসেন ও আব্দুস সালাম বিশ্বাস। এ সময় ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান, ১০ দিনে গ্রেপ্তার ২৮৯

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় ৩০ কেজি ধানের শীষে সাজানো দুর্গাপ্রতিমা, মণ্ডপে ভিড়

খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।