সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরে মৃত স্বামীর সহায়-সম্পত্তি গ্রাস করার চেষ্টায় প্রতিপক্ষের মারপিট নির্যাতন থেকে রেহাই পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

পিরোজপুরে মৃত স্বামীর সহায়-সম্পত্তি গ্রাস করার চেষ্টায় প্রতিপক্ষের মারপিট নির্যাতন থেকে রেহাই পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার ব্যবসায়ী মৃত বিপ্লব কুমার সাহা সহায়-সম্পত্তি গ্রাস করার চেষ্টায় প্রতিপক্ষেরমারপিট নির্যাতন থেকে রেহাই পেতে সাংবাদিক সম্মেলন করেছে তার স্ত্রী ইতি সাহা। আজ বুধবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ব্যবসায়ী মৃত বিপ্লব কুমার সাহা’র স্ত্রী ইতি সাহা অভিযোগ করে জানান, পিরোজপুর শহরের বাজার রোডে তার স্বামীর “সোমা প্রসাধনী” নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান আছে। ঐ ব্যবসা প্রতিষ্ঠানের নামে রূপালী ব্যাংক লিঃ হুলারহাট শাখা থেকে তাকে গ্রান্টার করে তার স্বামী বিপ্লব কুমার সাহা৬ লক্ষ টাকা লোন নেন। কিন্তু তিনি বিগত ২০২০ইং সালে ১৯ অক্টোবর আকস্মিক মৃতু বরণ করেন। এরপর পরস্পর যোগসাযোসে তার ননদপুত্র অনির্বান সাহা ননদের স্বামী অসীম সাহা, ননদ পলাসী সাহা, খালা শ^াশুড়ি মিতা সাহা এবং তাদের পক্ষের লোকজন তার স্বামীর রেখে যাওয়া সহায়-সম্পত্তি গ্রাস করার চেষ্টায় আমাকে নির্যাতন হয়রানি করে আসছে। তার বিগত ২২ জুলাই দুপুরের দিকে দোকানে বেচাকেন করার সময় পলাসী সাহা, অসীম সাহা, অনির্বান সাহা, মিতা সাহা দোকানে হামলা চালায়। এ সময় তাকে মারপিট নির্যাতন করে দোকানের ক্যাশ হতে ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিতে থাকলে হামলাকারীরা ঐ দিন দুপুর দেরটার দিকে রাজারহাটস্থ তার বাসায় তালা ভেঙ্গে ভাংচূর ও লুটপাট করে প্রায় অর্ধলক্ষাধীক টাকার ক্ষতি সাধন করে। এ ব্যাপারে তিনি পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ করলেও অজ্ঞাত কারনে তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা না করায় পরে তিনি সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারি করেন। বর্তমানে তার স্বামীর আন্মীয়-স্বজনেরা তার স্বামীর দোকানে তাকে প্রবেশ করতে দিচ্ছে না এবং তাকে এলাকা ছাড়ার জন্য নানা রকম হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, পিরোজপুর শহরের ব্যবসায়ী সিরাজ শেখ, খাদিজা আক্তার, মুক্তা বেগম সহ স্থানীয়রা।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।