সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে এক বাড়ীতে অগ্নিসংযোগ ঘটনায় থানায় অভিযোগ | চ্যানেল খুলনা

ফকিরহাটে এক বাড়ীতে অগ্নিসংযোগ ঘটনায় থানায় অভিযোগ

ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের নলধা এলাকায় রাতের আধারে একটি বাড়ীর বিভিন্ন স্থানে কে বা কাহারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে বাড়ীর মালিক হালিমা বেগম বাড়ীতে একা থাকার সুবাদে আতংকে রয়েছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ভুক্তভোগী জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এলাকার এক বখাটে ও মাদকসেবী যুবক মোদাচ্ছের মুন্সীর কন্যা হালিমা বেগমের বাড়ীর টিউবওয়েল ঘর সহ বসতঘরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। অগুনে একটি কাচাঘর সহ পেয়ারা ও আমগাছের ক্ষতি হয়েছে। এছাড়া উক্ত যুবক ঘটনার রাতে অসহায় ওই নারীর ঘরের দরজা ভাঙ্গার চেষ্টার করে। স্থানীয়রা টের পেয়ে ওই বাড়ীতে চুঠেআসলে পালিয়ে যায়। খবর পেয়ে মডেল থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় হালিমা বেগম নিজ বাদী হয়ে স্থানীয় পলাশ খানের নাম উল্লেখ্য করেমডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।