সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় সাবেক সংসদ সদস্য শেখ সাইদুর রহমানের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় সাবেক সংসদ সদস্য শেখ সাইদুর রহমানের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও কন্ট্রোল কমিটির চেয়ারম্যান শেখ সাইদুর রহমান এর মৃত্যুতে দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল গতকাল বিকাল ০৫:৩০ টায় দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স যুক্ত ছিলেন খুলনা-০৪ আসেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি তার বক্তব্যে মরহুমে স্মৃতি চারন মূলক আলোচনা করেন ও মরহুমের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সেনহাটি মাধ্যমি বিদ্যদালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, প্রবীন আওয়ামী লীগ নেতা স ম শফিকুল রিয়াজ জানু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোশাররফ হোসেন, মাষ্টার ইউনুস আলী, সৈয়দ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাহেব আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, সদস্য কে এম আসাদুজ্জামান, বারাকপুর ইউনিয়নের সভাপতি গাজী আব্দুর রউফ, সেনহাটি ইউনিয়নের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আনসার আলী, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিবুর রহমান তারেক, উপজেলা কৃষক লীগের সভাপতি খান আবু সাইদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, সহ সভাপতি শেখ রিয়াজ, সাইদ, সাহাবউদ্দিন, রাকিব মোড়ল, ছাত্রলীগের সৈয়দ জামিল মোরশেদ মাসুম, আল আমিন সহ প্রমূখ।

উল্লেখ্য তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার (২২ আগস্ট) সকাল ৬:৩০ মিনিটে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৮৬ সালের জাতীয় নির্বাচনে খুলনা-৪ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দিঘলিয়া সদর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।