সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ ও আবৃতি প্রতিযোগিতা | চ্যানেল খুলনা

চিতলমারীতে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ ও আবৃতি প্রতিযোগিতা

বাগেরহাটের চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নবলোক পরিষদ চিতলমারী শাখার উদ্যোগে বুধবার সকাল ১০ টায় চরবানিয়ারী উত্তর পাড়া কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবলোক পরিষদের উপ-নির্বাহী পরিচালক (অর্থ ও ঋণ) মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক ক্ষুদ্রঋণ (কৃষি ও অপারেশন), পরিচালক নিরীক্ষা মোঃ শফিকুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান, চিতলমারী উপজেলা প্রেসক্লাবেস সহ-সভাপতি পংকজ রায়, শাখা ব্যবস্থাপক গৌতম মল্লিক। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালণায় ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার পুলক চন্দ্র সরকার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।