সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মারা গেলেন বর্ষিয়ান নেতা ও খুলনা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাইদুর রহমান | চ্যানেল খুলনা

মারা গেলেন বর্ষিয়ান নেতা ও খুলনা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাইদুর রহমান

দিঘলিয়া প্রতিনিধি :: খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য শেখ সাইদুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার (২২ আগস্ট) সকাল ৬:৩০ মিনিটে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা স্হানীয় কোহিনুর মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটি, খুলনা জেলা আওয়ামীলীগ, খুলনা-০৪ আসনের সংসদ সদস্য, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রমৈত্রী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পার্ঘঅর্পন সহ আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক এস এম খালেদিন রশিদ সুকর্ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী রিয়াজ কচি, আবু হানিফ, মাহফুজর রহমান, খান হাবিবুর রহমান বিপুল, মকবুল হোসেন, শেখ আনসার আলী, শেখ মিজানুর রহমান, কে এম আসাদুজ্জামান, হাবিবুর রহমান তারেক সহ প্রমূখ। উল্লেখ্য ১৯৮৬ সালের জাতীয় নির্বাচনে খুলনা-৪ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দিঘলিয়া সদর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে দুই ও হামে একজনের মৃত্যু

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।