সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম, দোয়া, আলোচনা সভা ও গণভোজের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। দুপুর ২ টায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় উপজেলা যু্বলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি
ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি শেখ নিজাম উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক শোয়েল মোল্লা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সদস্য অ্যাডভোকেট শম্ভুনাথ রায়, কলাতলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ বাদশা মিয়া, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওলিউজ্জামান জুয়েল, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাহেব আলী ফরাজী। সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাব, সাবেক ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম লিটন, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন হীরাসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা শান্তনু রানা রুবল।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।