সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সুস্থতা কামনায় ছাত্রলীগের দোয়া | চ্যানেল খুলনা

উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সুস্থতা কামনায় ছাত্রলীগের দোয়া

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ মোল্লাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার আশু রোগমুক্তি কামনায় মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বাদ আসর মোল্লাহাট উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরীর সভাপতিত্বে ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মিল্টন, উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চৌধুরী আহসান হাবীব, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও জ্যেষ্ঠ সহসভাপতি শরীফ মাসুদুল করিম, যুবলীগ নেতা রাহাত মুন্সি, মনির খান, কেআর কলেজ ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ ও উদয়পুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুজন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।