সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জের বহরবুনিয়ায় শোক দিবসে বক্তারা; শোককে শক্তিতে পরিনত করে দেশ উন্নয়নে ভূমিকা রাখতে হবে | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় শোক দিবসে বক্তারা; শোককে শক্তিতে পরিনত করে দেশ উন্নয়নে ভূমিকা রাখতে হবে

বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়ায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন,  শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে প্রতিটি কর্মীকে ভূমিকা রাখতে হবে।
সোমবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এ স্মরণসভায় ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোশারেফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তাব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার, সহ-সভাপতি রুহুল আমীন চান মিয়া, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার, উপজেলা কৃষক লীগের সমবায় বিষয়ক সম্পাদক  মো. মারুফ উর রহমান জোমাদ্দার, ছাত্রলীগ নেতা রিয়াদুল ইসলাম শেখ, মাহফিজুর রহমান রাব্বি, এইএম নকিবুল ইসলাম, রিয়াজুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। পরবর্তীতে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।