সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপাল উপজেলা প্রশাসনকে আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রকল্পের ৫০ হাজার মাস্ক প্রদান | চ্যানেল খুলনা

রামপাল উপজেলা প্রশাসনকে আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রকল্পের ৫০ হাজার মাস্ক প্রদান

রামপাল উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা’ প্রকল্প এর পক্ষ থেকে ৫০ হাজার মাস্ক প্রদান করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধসহ রামপাল উপজেলায় শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক বিতরণের জন্য স্বাস্থ্যসেবীদের নিকট এ মাস্ক হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল এসব সামগ্রী গ্রহণ করেন। ‘আমাদের গ্রাম’ এর যুগ্ম পরিচালক কাকলী রাণী হালদার, কর্মসূচি সংগঠক শেখ সাদী, সুমিত মণ্ডল, আলামিন শেখ, সাদিয়া ইসলাম,  সাধন ভাণ্ডারী, খাদিজা খাতুন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। কর্মসূচী সংগঠক শেখ সাদী জানান, এ উপজেলার ১০ টি ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডের ১৩৬ টি গ্রামের ৪৫ হাজার পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে প্রথম চালানে ৫০ হাজার মাস্ক প্রদান করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও ‘আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা’ প্রকল্পের মাধ্যমে আরও প্রায় ৮৫ হাজার মাস্ক প্রদান করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।