সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন ছয় হাজার দুই জন | চ্যানেল খুলনা

খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন ছয় হাজার দুই জন

খুলনা জেলায় আজ (বুধবার) ছয় হাজার দুই জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার দুইশত তিন এবং মহিলা দুই হাজার সাতশত ৯৯ জন। এ পর্যন্ত এক লাখ ৮০ হাজার ছয়শত আট জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
আজ খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চার হাজার একশত ৪৮ জন এবং নয়টি উপজেলায় মোট এক হাজার আটশত ৫৪ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে দুইশত ৬৯ জন, বটিয়াঘাটা একশত চার জন, দিঘলিয়ায় একশত ৭২ জন, ডুমুরিয়ায় দুইশত ৯০ জন, ফুলতলায় একশত ৭০ জন, কয়রায় দুইশত ২৭ জন, পাইকগাছায় একশত ২৭ জন, রূপসায় দুইশত ২১ জন এবং তেরখাদায় দুইশত ৭৪ জন টিকা গ্রহণ করেছেন। বুধবার মহানগরের পাঁচটি হাসপাতালে আটশত ৮৩ জন এবং খুলনা জেলার নয়টি উপজেলায় চার হাজার দুইশত ৫৫ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে: মঞ্জু

খুলনায় এবার মিস টার্গেটে রিকশাচালক গুলিবিদ্ধ

খুলনায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা

ভাঙ্গার মসজিদ থেকে উদ্ধার খুলনার নিখোঁজ ব্যবসায়ী সুজন

খুলনায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

খালিশপুর ‘লাল হাসপাতাল’ পরিদর্শনে কেসিসি প্রশাসক, সেবার মান বাড়ানোর আশ্বাস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।