সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

মোল্লাহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপনে দোয়া, আলোচনা সভা, দরিদ্র, অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মোল্লাহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে ৮আগস্ট দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা (সংক্ষিপ্ত), দরিদ্র, অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা। এছাড়া বাদজোহর উপজেলা পরিষদ জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও কে,আর, কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও জ্যেষ্ঠ সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, উপজেলা সহকারি প্রোগ্রামার তানিয়া ফেরদৌসী রহমান প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আকতার।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।