সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরে করোনা গণটিকা কার্যক্রমের সহযোগীতায় জেলা স্বেচ্ছাসেবকলীগ | চ্যানেল খুলনা

পিরোজপুরে করোনা গণটিকা কার্যক্রমের সহযোগীতায় জেলা স্বেচ্ছাসেবকলীগ

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী গণটিকা কর্মসূচির সহযোগীতায় পিরোজপুর জেলায় প্রায় ৫ শতাধিক জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা কাজ করছে। শনিবার পিরোজপুর জেলার পৌরসভা ও ইউনিয়নে পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগ। এই কার্যক্রমে সাধারণ মানুষের সহযোগীতার জন্য টিকাকেন্দ্র গুলোতে স্বেচ্ছাসেবকের কাজ করেছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারণ সম্পাদক সুমন সিকদার জানান, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী গণটিকা কার্যক্রমে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক হয়েছেন আফজালুর রহমান বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম এর নির্দেশনা অনুযায়ী পিরোজপুর জেলার এ গণটিকা কার্যক্রম সহেযোগীতার জন্য পিরোজপুর জেলায় স্বেচ্ছাসেবকলীগের প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী স্বেচ্ছাসেবক হিসেবে জেলার বিভিনś ইউনিয়নে ও পৌরসভায় কাছ করে যাচ্ছে। এছাড়া সাধারণ মানুষের মাঝে এ টিকার প্রচারণা সহ টিকাকেন্দ্রে সকলের সহযোগীতার জন্য যে কয়দিন এ গণটিকা কার্যক্রম চলবে ততদিন জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা প্রতিটি টিকা কেন্দে স্বেচ্ছাসেবকের কাজ করে যাবে।
এ গণটিকা কর্মসূচিতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের সার্বিক ভাবে কাজ করে যাচ্ছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি লুবনা আহমেদ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

মানিকগঞ্জ-১ আসনে জাল ভোটের অভিযোগে যুবক আটক

ঝালকাঠিতে জাল ভোটের চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা

এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

পাবনায় ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির প্রায় ৫০ লাখ টাকাসহ আটক

ভোটে কোনো রকম কারচুপি হলে অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।