সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় গাছের ডাল কাটা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় গাছের ডাল কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

খুলনার ডুমুরিয়া উপজেলায় ভেঙ্গে যাওয়া চটকা গাছের ডালকে নিজেদের দাবি করাকে কেন্দ্র করে তিন ভাইয়ের বাঁশের লাঠির আঘাতে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই হামলায় নজরুল ইসলামের মেয়ে মুক্তা (১৮) আহত হয়েছেন। মুক্তা আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে এই হামলা হয়।
ডুমুরিয়া থানা পুলিশ জানায়, ডুমুরিয়ার মাগুরাঘোনা পূর্ব পাড়ায় (হোগলাডঙ্গা) বিকালে বাড়ীর সীমানা সংলগ্ন একটি চটকা গাছের ডাল বৃষ্টির কারণে ভেঙ্গে যায়। নজরুল ইসলাম ও প্রতিবেশী আশরাফ আলী শেখের ছেলে রিপন শেখ, মামুন শেখ ও ইমন শেখের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তিন ভাই বাঁশের লাঠি দিয়ে নজরুল ইসলামকে বেধড়ক মারতে শুরু করে। পিতাকে ঠেকাতে গিয়ে মেয়ে মুক্তাও লাঠির আঘাতের শিকার হন। নজরুল ইসলাম মাটিতে পড়ে গেলে তিন ভাই ঘটনাস্থল ত্যাগ করে। আহত নজরুল ইসলাম ও তার মেয়েকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত সাড়ে ৮ টার দিকে মারা যান নজরুল ইসলাম।
ডুমুরিয়া থানার ওসি মোঃ ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, গ্রেফতারের জন্য হামলাকারীদের অভিযান অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান তরুণ ছাত্রনেতা আমিনুল ইসলাম

১০ দিনেই সব মামলায় জামিন পেলেন খুলনার যুবলীগের শওকত

রূপসায় ৪০০ টাকার জন্য কসাইয়ের হাতে চা দোকানদার খুন

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

ডুমুরিয়ার জলনিষ্কাশনে গুরুত্বপূর্ণ খালগুলোর সরকারি ইজারা অবিলম্বে বাতিল করা হবে : হুইপ বকুল

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।