সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় করোনায় প্রাণ গেল আরও ১১ জনের | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় করোনায় প্রাণ গেল আরও ১১ জনের

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। বুধবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়াও ২৪ ঘণ্টায় আরও ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গত-দিনের চেয়ে কমে ২৮.৫৪ শতাংশ হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ২৪৭ জন করোনা রোগী।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের ২শ বেডে করোনা ও উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২০১ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৫১ জন। বাকীরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এ ছাড়া ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।
উল্লেখ্য, গত ৭ দিনে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৮৬ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ২৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধু করোনা আক্রান্ত ৫৪০ জনের মৃত্যু হলো।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবন ও ফটকে তালা

কুষ্টিয়ায় ‘পীরকে’ হত্যা: ময়নাতদন্ত শেষে দরবার সংলগ্ন কবরস্থানে দাফনের প্রস্তুতি

কুষ্টিয়ায় জ্বালানি তেল কালোবাজারির অভিযোগে সংঘর্ষ, আহত ৭

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মন্ত্রীকে নাস্তিক বলায় আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।