সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অগ্রপথিক সাচিয়াদহের সপ্তাহব্যাপী ফ্রি টিকা নিবন্ধন | চ্যানেল খুলনা

অগ্রপথিক সাচিয়াদহের সপ্তাহব্যাপী ফ্রি টিকা নিবন্ধন

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী মাস থেকে ইউনিয়ন ও গ্রাম কোভিড-১৯ এর ভ্যাকসিন দেয়া হবে। সে লক্ষে সেচ্ছাসেবী সংগঠন অগ্রপথিক সাচিয়াদহ বিনামূল্যে ভ্যাকসিনের টিকার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। সপ্তাহব্যাপী এ কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা ও বিকেল ৪ থেকে সাড়ে ৬টা পর্যন্ত। তেরখাদার সাচিয়াদহ পূর্বপাড়া সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গন ও পশ্চিমপাড়ার তে-মাথা দোকানের সামনে স্বেচ্ছাসেবী সংগঠনের টিম উপস্থিত থেকে কোভিড-১৯ টিকা রেজিস্ট্রেশন ফ্রি কার্যক্রম পরিচালনা করছে।
অগ্রপথিক সাচিয়াদহ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে সুরক্ষা অ্যাপ বা (Surokkha.gov.bd) এর মাধ্যমে অনলাইন এ করোনা ভাইরাস (কোভিড-১৯) দুই শতাধিক টিকা ফ্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। এ কার্যক্রমের পাশাপাশি টিকা নিবন্ধনকারীদের ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হচ্ছে।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক গবেষণা সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ

কুয়েটে ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট, পুরস্কার বিতরণ ও ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রশাসনিক সেবার ডিজিটাল রূপান্তরে কুয়েটে ‘ইনোভেটিভ আইডিয়াস’ প্রদর্শনী

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

খুলনা জেলা জামায়াতের রুকন সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।