সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা

ছবি : ধারালো অস্ত্রঘাতে নিহত ইয়াসিন মোল্যার লাশ উদ্ধার।

ছবি : ধারালো অস্ত্রঘাতে নিহত ইয়াসিন মোল্যার লাশ উদ্ধার।

খুলনার দিঘলিয়া উপজেলায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ইয়াসিন মোল্যা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার(২৫ জুলাই) রাত সাড়ে ১১ টায় সেনহাটির চন্দনীমহল এলাকায় এঘটনা ঘটেছে। নিহত ইয়াসিন স্থানীয় ইউপি সদস্য আশরাফ মোল্যার ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত আনুমানিক সাড়ে ১১ টায় সেনহাটির চন্দনীমহল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইয়াসিনকে ফেলে রেখে যায়। এরপর তার স্বজনরা উত্তর চন্দনীমহল গাজী পাড়া থেকে ইয়াসিনকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ পোস্টমর্টেমের জন্য খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবর পেয়ে রাতেই খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধূরী ও ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতে ডেকে নিয়ে ইয়াসিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইতিমধ্যেই এ ঘটনায় জড়িতদের আটকে জোড় চেষ্টা চলছে বলে জানিয়েছেন দিঘলিয়া থানার, ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।