সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে খুলনার একজনসহ আটক ৩ | চ্যানেল খুলনা

ঝিনাইদহে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে খুলনার একজনসহ আটক ৩

ঝিনাইদহে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে খুলনার একজনসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার (২৩ জুলাই) ভোররাতে মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- নড়াইল জেলার কালিয়া থানার দুশোহাটি গ্রামের মদন মোহন সরকারের ছেলে শ্রী প্রভাষ সরকার (২৮), খুলনা জেলার ডুমুরিয়া থানার রুপনগর গ্রামের অগর বৈরাগীর ছেলে শ্রী অচ্যুৎ কুমার বৈরাগী (৩৪) ও গোপালগঞ্জ এলাকার টুঙ্গীপাড়া থানার শালুকা গ্রামের অধির বালার ছেলে শ্রী আশিক বালা (২৭)।

বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে সীমান্ত এলাকায় অভিযান চালায় বিওপি সদস্যরা। সে সময় ৩ জন পুরুষকে আটক করে। আটককৃদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।