সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় কঠোর লকডাউন বাস্তবায়নে সড়কে নৌবাহিনী | চ্যানেল খুলনা

মোংলায় কঠোর লকডাউন বাস্তবায়নে সড়কে নৌবাহিনী

সরকার ঘোষিত দ্বিতীয় দফায় ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে মোংলায় নৌ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে পৌরশহর ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় প্রশাসনকে লকডাউন বাস্তবায়নে সহায়তা করছে পুলিশ, উপজেলা প্রশাসন ও নৌবাহিনীর কন্টিজেন্ট।

এদিকে, সকাল থেকে শহরের দোকান বিপণীবিতান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছেনা তবে বের হলে তাকে জিজ্ঞাসাবাদসহ আর্থিক জড়িমানাও করা হচ্ছে। লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ও মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী।

এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের পক্ষ থেকে ২৩ জুলাই সকাল থেকে উপজেলার বিভিন্ন হাটবাজারে জনসমাগমরোধে নজরদারী বাড়ানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।