সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় করোনা ও উর্পসগে ১৭ মৃত্যু, ঢিলেঢালা বিধিনিষেধ | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় করোনা ও উর্পসগে ১৭ মৃত্যু, ঢিলেঢালা বিধিনিষেধ

গত ২৪ ঘন্টায় কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে আরো ১৭ জনরে মৃত্যু হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, ১৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে। মৃতদের ১১ জন করোনা পজিটিভ এবং ৬ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।
এদিকে, শিথিলতা শেষে আবার শুরু হওয়া বিধিনিষেধ ঢিলেঢালাভাবে শুরু হয়েছে। সকাল ৬টা থেকে কঠোরতর এই বিধিনিষেধ শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৭টা পর্যন্ত কুষ্টিয়ার সড়কে এবং শহরের কোন পয়েন্টে পুলিশ দেখা যায় নি। দেখ যায়নি শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত কোন টহল। তবে সাড়ে ৮টার দিকে চেকপোস্টগুলো চালু হয়, ঢিলেঢালা অবস্থান নেয় পুলিশ। মানুষের আনাগোনা দেখ গেছে শহরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই। আর এনএস রোডে বসা কাঁচা বাজারে সকাল থেকেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করতে দেখা গেছে।

এবারের বিধিনিষেধে কুষ্টিয়ায় আলাদা করে বিধি নিষেধ যুক্ত করেছে প্রশাসন। সারাদেশে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয়ের সুযোগ দেয়া হলেও কুষ্টিয়ায় খোলা থাকবে সপ্তাহে তিনদিন। খোলা রাখা যাবে সকাল ৭টা থেকে ১টা পর্যন্ত। জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে এমন ঘোষণা দেয়া হয়েছে।
ঈদে বিধিনিষেধ শিথিল করায় মানুষে মানুষে সম্পৃক্ততা বেড়েছে। এ কারণে আবার করোনা সংক্রমণের গতি ঊর্ধ্বে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

কুষ্টিয়ায় রমজানে ক্যারম খেলা, টিভি দেখায় নিষেধাজ্ঞা

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে দুদক ও স্বাস্থ্য বিভাগের তদন্ত

দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।