সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তামিম-মাহমুদউল্লাহর বিদায় | চ্যানেল খুলনা

তামিম-মাহমুদউল্লাহর বিদায়

ঝড়ো সেঞ্চুরির পর ইনিংস দীর্ঘ করতে পারলেন না তামিম ইকবাল। ডোনাল্ড তিরিপানোর বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক চাকাভার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
বাঁহাতি ওপেনার ৯৭ বলে ৮ চার ও ৩ ছক্কায় করেছেন ১১২ রান।

তামিমের বিদায়ের পরের বলেই ড্রেসিং রুমে ফেরেন মাহমুদউল্লাহ। তিরিপানোর নিচু হয়ে আসা বল ঠেকাতে গেলে ব্যাটের কানায় লেগে জমা হয় চাকাভার গ্লাভসে। টানা দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গেছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২১০ রান।
জিম্বাবুয়ের দেওয়া ২৯৯ রানের বড় টার্গেট তাড়ায় ভালো শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার তামিম ও লিটনের জুটিতে আসে ৮৮ রান। ৪৬ বলে তামিম দেখা পান ফিফটির। লিটনও ছুটছিলেন ফিফটির দিকে। কিন্তু ওয়েসলি মাধেভেরের বলে সুইপ শট খেলতে গিয়ে স্কয়ার লেগে থাকা মারুমানির হাতে ক্যাচ তুলে দেন এই ডানহাতি।
লিটনের বিদায়ের পর তিনে নামা সাকিবও দারুণ শুরু করেছিলেন। তামিমের সঙ্গে গড়েছিলেন ৫৯ রানের জুটি। তবে আগের ম্যাচে অপরাজিত ৯৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা সাকিব এই ম্যাচে পারলেন না। ব্যক্তিগত ৩০ রানে লুক জঙওয়ের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক চাকাভার হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৪২ বলে খেলে ১টি চার ও ১ টি ছক্কা হাঁকিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিব বিদায় নেওয়ার আগেই আগ্রাসী ব্যাটিং করে তামিম তুলে নেন ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে সেঞ্চুরি। মাত্র ৮৭ বল খেলে ৭ চার ও ৩ ছক্কায় তিন অংকে পৌঁছান তিনি। তবে এরপর বেশিদূর যেতে পারেননি তামিম। তিরিপানোর বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক চাকাভার হাতে ক্যাচ দিলে শেষ হয় তার ৯৭ বলে ১১২ রানের ইনিংস, যেখানে ৮টি চার ও ৩টি ছক্কার মারও আছে। তারপরের বলেই মাহমুদউল্লাহ হাঁটেন ড্রেসিং রুমের পথে।
এর আগে মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।
টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
এরইমধ্যে সিরিজ ২-০ তে নিশ্চিত করে ফেলায় নির্ভার বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরিফুল ইসলামকে, আর ইনজুরির কারণে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। তাদের পরিবর্তে দলে এসেছেন নুরুল হাসান সোহান ও মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে দলেও দুটি পরিবর্তন হয়েছে। রায়ান বার্ল ও ডোনাল্ড টিরিপানো সুযোগ পেয়েছেন। বাদ পড়েছেন রিচার্ড এনগাভারা ও তিনাশে কামুনহুকামোয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

আর্জেন্টিনাকে আটকাতে কেপ ভার্দের কৌশল কী

কেপ ভার্দের কাছে হারবে আর্জেন্টিনা, দাবি সেই ওঝার

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার

ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও সন্তানদের হারালেন আর্জেন্টাইন ফুটবলার

আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, পাকিস্তানের কী হবে

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সী ভক্ত?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।