সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে প্রধানমন্ত্রীর নামে ২০ মণ ওজনের ‘রাজা বাবুকে’ কোরবানি | চ্যানেল খুলনা

চিতলমারীতে প্রধানমন্ত্রীর নামে ২০ মণ ওজনের ‘রাজা বাবুকে’ কোরবানি

বাগেরহাটের চিতলমারীতে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ গোয়ালে ৪ বছর ধরে পালন করা ২০ মণ ওজনের ‘রাজা বাবু’ নামের একটি গরু কোরবানি দেবেন চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দীন। পরম আদর-যত্নে পালন গরুটি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন ও বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়সহ শেখ পরিবারের নামে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসায় প্রতিদিনই সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামে চেয়ারম্যানের বাড়িতে অনেকেই দেখতে আসছেন ২০ মণ ওজনের ‘রাজা বাবু’ নামের এই গরুটিকে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় বারাশিয়া গ্রামে এ বৃহৎ আকৃতির গরুটি দেখতে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, প্রচার সম্পাদক শোয়েল মোল্লা, দপ্তর সম্পাদক বিধান ব্রহ্ম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রবীন হীরা, সাবেক জিএস রাকিুবুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

এ ব্যাপারে শেখ নিজাম উদ্দীন জানান, নিজ গোলায়ে প্রায় ৪ বছর ধরে ‘রাজা বাবু’ নামের এই গরুটিকে তিনি পরম যত্নে লালন-পালন করেছেন। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি এই গরুটিকে প্রধানমন্ত্রীসহ শেখ পরিবারের অন্যান্য সদস্যদের নামে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো জানান, গত বছরও তিনি ‘চিতা পাহাড়’ নামে বৃহৎ আকৃতির একটি গরুও তিনি প্রধানমন্ত্রীসহ শেখ পরিবারের সদস্যদের নামে কোরবানি দিয়েছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।