সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে দোকানে প্রতিপক্ষের হামলা, লুট | চ্যানেল খুলনা

মোল্লাহাটে দোকানে প্রতিপক্ষের হামলা, লুট

বাগেরহাটের মোল্লাহাটে জবর দখল করতে প্রতিপক্ষের বিকাশ ও মুদি দোকানে হামলা ও লুটের ঘটনায় ব্যবসায়ী পিতা-পুত্রসহ ৪ ব্যক্তি গুরুতর যখম হয়েছে। উপজেলার চর-দারিয়ালা এলাকায় মঙ্গলবার সকাল ১১টার দিকে ন্যাক্কার জনক এ ঘটনা ঘটে। এ ঘটনায় যখমীদেরকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানিয়রা। যখমীদের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তাৎক্ষণিক তাদেরকে মোল্লাহাট থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
যখমীরা হলেন, দোকান মালিক মুদি ব্যবসায়ী শেখ আবু জাফর ((৬০) ও তার পুত্র বিকাশ ব্যবসায়ী আরাফাত শেখ (২৩), জনৈক আফজাল শেখ (৪২) ও আজমল শেখ (৩৫)।
ভিকটিমের আতিœয়রা জানায়, চর-দারিয়ালা এলাকায় সড়কের পাশে নিজস্ব জমিতে পাকা দোকান ঘর নির্মাণ করে অন্তত বিশ বছর ধরে মুদি ব্যবসা করছেন স্থানীয় আবু জাফর শেখ। ওই ঘরে একই সাথে দীর্ঘদিন ধরে বিকাশের ব্যবসা করছেন তার ছেলে আরাফাত শেখ। ঘটনারকালে একই এলাকার শেখ সিরাজ ও মনির শেখ ওরফে বাচ্চুর নেতৃত্বে ১২/১৩ জনে ওই দোকানের জায়গায় বেড়া দেয়ার চেস্টা করে। এসময় বাধা দিলে মুদি দোকান মালিক আবু জাফর ও তার ছেলে বিকাশ ব্যবসায়ী আরাফাতকে পূর্ব পরিকল্পনা মাফিক রাম দা ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করে তারা। এসময় পিতা-পুত্রের আর্তচিৎকারে উদ্ধার করতে গেলে আফজাল শেখ (৪২) ও আজমল শেখ (৩৫) নামে অপর ২জনকেও যখম করে দুস্কৃতিকারিরা। এসময় তারা দোকান থেকে নগদ লক্ষাধিক টাকাসহ আরো অন্তত ৭০ হাজার টাকার মালামাল লুট করে নেয়।
এঘটনায় ভিকটিম পরিবার মামলা করবে বলেও জানান।
এবিষয়ে প্রতিপক্ষেল বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।