সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক | চ্যানেল খুলনা

মোংলায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি বেইজ মোংলার একটি টহল দল রবিবার (১১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯৭০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (১২ জুলাই) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট এম. মামুনুর রহমান মুন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের টহলদলের সদস্যরা রবিবার (১১ জুলাই) রাতে মোংলার উপজেলার দিগরাজ সংলগ্ন বাঁশবাজার এলাকা থেকে ৯৭০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ লিয়াকত হোসেন (৪৫) তিনি দিগরাজ বাজার এলাকার মোঃ নুরুজ্জামান খানের ছেলে।

অভিযান চলাকালীন সময়ে কোস্টগার্ডের হাতে আটক মাদক ব্যবসায়ী লিয়াকত হোসেনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, গাঁজাসহ আটক লিয়াকত আলী মোংলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে গোপনে মাদকদ্রব্য মোংলায় এনে স্থানীয় যুবসমাজ ও মাদকসেবীদের কাছে খুচরা বিক্রি করে থাকে। তার কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে যা দেশের শান্তিশৃঙ্খলার বজায় রাখার পরিপন্থী।

জব্দকৃত গাঁজাসহ লিয়াকত হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার (১২ জুলাই) সকালে মোংলা থানায় স্থানান্তর করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট এম মামুনুর রহমান মুন আরো জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মৎস্য সম্পদ সংরক্ষনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।