সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ এবং ৬ জনের করোনার উপসর্গ ছিল বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৭৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯৭ শতাংশ।

চলমান বিধিনিষেধে (লকডাউনে) গণপরিবহন, কলকারখানা, হোটেল, রেস্তোরাঁ, শপিংমল ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। কিন্তু, স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও দেখা গেছে কাঁচাবাজারগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছে না তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কুষ্টিয়া আরও সংবাদ

কুষ্টিয়ায় ৩ লাখ ৪ হাজার টাকা মূল্যের ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

হেলিকপ্টারে গ্রামে ফিরলেন সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই, ওসির ফুলেল শুভেচ্ছা

ব্রাজিলের পরাজয়ে প্রতিপক্ষের ট্রল, ফাঁস নিলেন সমর্থক

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সওদাগর আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।