সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চাকরির প্রলোভনে ধর্ষণ, তিনদিনের রিমান্ডে আসামি ফয়েজ | চ্যানেল খুলনা

চাকরির প্রলোভনে ধর্ষণ, তিনদিনের রিমান্ডে আসামি ফয়েজ

শ্যামলীর এই ভবনেই ইন্টারভিউ দিতে গিয়েছিলেন ওই তরুণী

শ্যামলীর এই ভবনেই ইন্টারভিউ দিতে গিয়েছিলেন ওই তরুণী

চ্যানেল খুলনা ডেস্কঃ রাজধানীর শ্যামলীর একটি অফিসে চাকরির সাক্ষাৎকারের সময় তরুণীকে অজ্ঞান করে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আসামি ফাহিম আহমেদ ফয়েজকে (৩০) তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম রাজেস চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ আসামি ফাহিম আহমেদ ফয়েজকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞপ্তি দেখে চাকরির আবেদনের পর ইন্টারভিউ দিতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী শেরেবাংলা নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর ফাহিম আহমেদ ফয়েজকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় নাহিদ নামে আরও একজন পলাতক।

শেরেবাংলা নগর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগী ওই তরুণীকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত হতে ঘটনার ওই ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে।

তরুণীর ভাষ্যমতে, ফেসবুকে চাকরির বিজ্ঞপ্তি দেখে যোগাযোগের পর মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা থানাধীন ৩ নং সড়কের ৩৫/১/বি ভবনের ৫ম তলায় হেলথ ভিশন নামে একটি প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যান তিনি। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।