সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১৩ এবং উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার (১১ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়াও ২৪ ঘন্টায় আরো ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গতদিনের চেয়ে শনাক্তের হার দুই কমে ২৭.৪ শতাংশ হয়েছে।
গত ৭ দিনে কুষ্টিয়ায় ১ হাজার ৮৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই ৭ দিনেই এখানে ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩৪১ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের রোগীর চাপ বেড়েই চলেছে। তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন জানিয়েছে, ২০০ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৮৫ জন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী ১৮৭ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।
এদিকে, চলমান লকডাউন অনেকটাই ঢিলেঢালা ভাবে চলছে। শহরে ও গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছেন না।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবন ও ফটকে তালা

কুষ্টিয়ায় ‘পীরকে’ হত্যা: ময়নাতদন্ত শেষে দরবার সংলগ্ন কবরস্থানে দাফনের প্রস্তুতি

কুষ্টিয়ায় জ্বালানি তেল কালোবাজারির অভিযোগে সংঘর্ষ, আহত ৭

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মন্ত্রীকে নাস্তিক বলায় আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।